দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিলিন্ডার ভর্তি ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরও পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার বিশনন্দি ফেরীঘাট সড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার বাসিন্দা। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি ৷
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর থেকে যাত্রীবাহী সিএনজি বিশনন্দি ফেরিঘাটের উদ্দেশে যাচ্ছিল। এসময় তালতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরও পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে ঘটনার পর ট্রাকটি জব্দ করা গেলে পালিয়েছে চালক ও হেলপার। তাদের আটকের চেষ্টা চলছে বলেও জানান আড়াইহাজার থানার ওসি নাসির উদ্দিন।
আরএ