দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী শরিফা ইয়াসমিন সৌমা (২১) আত্মহত্যা করেছেন। তিনি খুলনা জেলার খালিশপুরের তায়েদুর রহমান ও ফাতেমা আক্তারের কন্যা।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে কলেজের ছাত্রী হোস্টেলের ৩১১ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, সৌমা শরীরে ইনজেকশন প্রয়োগ করে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি সুইসাইড নোট ও ইনজেকশন সিরিঞ্জ উদ্ধার করেছে। দীর্ঘ চার-পাঁচ পৃষ্ঠার সেই সুইসাইড নোটে তিনি মানসিক চাপ ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন কষ্টের কথা উল্লেখ করেছেন।
সহপাঠী ও বন্ধুবান্ধবরা জানান, সৌমা দীর্ঘদিন ধরে পড়াশোনা ও ব্যক্তিগত নানা কারণে মানসিক চাপের মধ্যে ছিলেন। তার অকাল মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং বর্তমানে সেখানে রাখা আছে।
সৌমার বাবা-মা ময়মনসিংহ আসছেন, তারা পৌঁছানোর পর পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে।
এফএইচ/এমএইচ