দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের উলিপুরে বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে পাঁচ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
শনিবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার হাতিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম ছক্কু মিয়া (৫০)। তিনি হাতিয়া ইউনিয়নের অনন্তপুর কলাতিপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল শিশুটি। এসময় প্রতিবেশী ছক্কু মিয়া তাকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে যায়। এসময় শিশুটির চিৎকাররে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর- ৯৯৯ নম্বরে ফোন দেয় স্থানীয়রা। খবর পেয়ে রাত আটটার দিকে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ছক্কু মিয়াকে আটক করে পুলিশ। রাতেই শিশুটির মা বাদী হয়ে উলিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
/অ