দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে নিখোঁজের তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে সামাদ সিদ্দিকী (১৭) নামে এক পর্যটকের মরদেহ।
বুধবার (৬ আগস্ট) টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে দুপুর ২টা ২১ মিনিটে সৈকতের জিরো পয়েন্ট থেকে ২ কিলোমিটার গভীর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত পারভেজ মাগুরা জেলার আঠারখাদা এলাকার মো. আলীউল ইসলামের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ওই প্রতিষ্ঠানের সহকর্মীদের সঙ্গে গত মঙ্গলবার (৫ আগস্ট) কুয়াকাটায় বেড়াতে আসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টায় বন্ধু সেলিম রেজার সঙ্গে সৈকতে গোসলে নামেন পারভেজ। তার বন্ধু তীরে আসতে পারলেও ঢেউয়ের তোড়ে তিনি গভীরে চলে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় খোঁজাখুঁজি করলেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে পটুয়াখালী থেকে ডুবুরির টিম এসে কয়েক ঘণ্টা খোঁজাখুঁজি করে তার লাশ উদ্ধার করেন।
স্থানীয় ফটোগ্রাফার মো.বাবু জানায়, আমরা সৈকতের ছবি তুলছিলাম এ সময় দুজন লোককে হাত নাড়তে দেখি। দেখি তারা ঢেউয়ের তোড়ে তলিয়ে যাচ্ছে। দ্রুত আমরা নেমে একজনকে উদ্ধার করতে পারলেও অন্যজন তলিয়ে যায়।
এ বিষয়ে টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ৩ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানের পর পর্যটক পারভেজকে মৃত্যু অবস্থায় উদ্ধার করা হযেছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। আপাতত একটি অপমৃত্যু মামলা হবে। তারপরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এফএইচ/