দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পানির চাপ বৃদ্ধি পাওয়ায় খুলে দেওয়া হয়েছে রাঙামাটির কাপ্তাই বাঁধের সবকটি জলকপাট।
সোমবার (৪ জুলাই) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে এগুলো খুলে দেওয়া হয়।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান বলেন, কাপ্তাই হ্রদে পানির চাপ বাড়ায় বাঁধের ১৬ জলকপাটের ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এতে করে প্রতি সেকেন্ডে স্পিলওয়ে দিয়ে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে কর্ণফুলী নদীতে।
বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, বর্তমানে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদনের ফলে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে কর্ণফুলী নদীতে। বিদ্যুৎ উৎপাদন ও বাঁধের জলকপাট দিয়ে মোট ৪১ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে কর্ণফুলীতে। কর্ণফুলী অববাহিকায় হ্রদের পানির শেষ গন্তব্য বঙ্গোপসাগর।
এর আগে, সোমবার বিকেলে বিদ্যুৎকেন্দ্রের পক্ষ থেকে এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেকোনো সময় স্পিলওয়ে খুলে পানি ছেড়ে দেওয়া হতে পারে। কর্ণফুলী নদী তীরবর্তী জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।
আরএ