দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিজের শিশু কন্যা (১২) কে ধর্ষণের অভিযোগে হুমায়ূন মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বুধন্তী ইউনিয়নের শশই গ্রাম থেকে তাকে আটক করা হয়। হুমায়ুন মিয়া ওই এলাকার আসকর আলীর ছেলে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ভুক্তভোগী শিশুটি হুমায়ুনের দ্বিতীয় স্ত্রীর সন্তান। রাতে শিশুটির মা লিখিত অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে হুমায়ুন মিয়াকে আটক করা হয়েছে। বিষয়টি খুবই স্পর্শকাতর। তাই বিস্তারিত এখনই বলা যাবে না। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, শিশুটি জানিয়েছে গত একমাস যাবত তাকে ধর্ষণ করে আসছিল তারই আপন পিতা। গত রোববার রাতেও একই কাজ করে। পরে শিশুটি তার মাকে বিষয়টি জানালে থানায় এসে অভিযোগ করেন। পরে পুলিশ হুমায়ুনকে আটক করে।
এফএইচ/