দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনায় পৃথক ঘটনায় ছুরিকাঘাতে ২ জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১ আগস্ট) রাতে সোনাডাঙ্গা ও আজ শনিবার ভোরে দিঘলিয়া উপজেলায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত ৯টার দিকে তিনজন যুবক সোনাডাঙ্গা সবুজবাগ এলাকায় মনোয়ার হোসেন টগর নামের এক ঠিকাদারকে বাড়িতে প্রবেশ করে। পরে তার সঙ্গে কথা বলার এক পর্যায়ে তাদের একজন টগরের বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়লে তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসে। তবে ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুততর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টগর পেশায় একজন রঙের ঠিকাদার ছিলেন।
অন্যদিকে আজ শনিবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে দিঘলিয়া উপজেলার বারাকপুর এলাকায় আল-আমীন শিকদার নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আলামিনের স্ত্রীর পূর্বের স্বামী মো. আসাদুল ঝিনাইদাহ থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা নিশ্চিত করে সে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে তার স্ত্রীকে সে কেন বিয়ে করল এই ক্ষোভের কারণে তাকে হত্যা করা হয়।
এফএইচ/