• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • বরিশাল

নতুন সংকট ‘ভুয়া সমন্বয়ক’: দুদক চেয়ারম্যান

দেশ টিভি ডেস্ক
  ০১ আগস্ট ২০২৫, ১৭:১৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘ভুয়া সমন্বয়ক’ দেশে নতুন সংকট হিসেবে দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, এখনই প্রতিরোধ করা গেলে ভবিষ্যতে অনেক সংকট থেকে মুক্ত থাকা সম্ভব হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল সার্কিট হাউজে বিভাগীয় পর্যায়ে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত ‘দুর্নীতি ও হয়রানিমুক্ত নাগরিক সেবা এবং সেবার মানোন্নয়নে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় ড. মোমেন এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হলো, ১৬ ডিসেম্বরের পরে হঠাৎ করে একটি বাহিনীর আবির্ভাব ঘটেছিল। আমরা একে বলতাম ‘সিক্সটিন ডিভিশন’। এবারও আরেকটি সংকট দেখা দিয়েছে—ভুয়া সমন্বয়ক। এখন সবাইকে এই সংকট সামাল দিতে হচ্ছে। আমার অফিসেও এভাবে ভুয়া সমন্বয়ক পাওয়া গেছে। প্রথমত, সমন্বয়ক ভুয়া হোক বা প্রকৃত—কাউকেই অবৈধভাবে সুযোগ দেওয়ার কোনো কারণ নেই। যদি এখনই প্রতিরোধ শুরু করা যায়, তাহলে ভবিষ্যতের অনেক সংকট থেকে মুক্ত থাকা সম্ভব।

ড. আবদুল মোমেন বলেন, দুদক সমাজের বাইরে কোনো প্রতিষ্ঠান নয়। সমাজে যেসব দুর্নীতি রয়েছে, তার প্রভাব এখানেও পড়ে। এখানেও দুর্নীতি আছে। তাই আমাদের নিজেদের সিস্টেমও পরিষ্কার রাখা জরুরি।

তিনি বলেন, সরকার পালিয়ে যায়, সরকার চলে যায়; কিন্তু সার্বিকভাবে আমাদের প্রাতিষ্ঠানিক অবক্ষয় এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেটা এখন সামাল দেওয়া খুব কঠিন হয়ে গেছে। আমি যদি নিজেই দুর্নীতিগ্রস্ত হই, তাহলে কি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারি? আদৌ কি সেটা উচিত? যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, তাদের আগে সে কথা বলার অধিকার অর্জন করতে হবে।

দুদক চেয়ারম্যান আরও বলেন, আমরা প্রায়ই বলি প্রশাসনের রাজনীতিকীকরণ হয়েছে। কিন্তু এটা কি আসলেই তা? নাকি উল্টোটা? আমার অভিজ্ঞতায় দেখি, উল্টোটা সত্য-আমরাই রাজনীতিবিদদের কাছে গিয়ে বলি, ‘স্যার, আমরা আপনার সেবাদাস’।

তিনি বলেন, আমরা যদি একটি শক্ত অবস্থান নিতে পারি, তাহলেই পরিবর্তন সম্ভব। এই পরিবর্তন আমাদের ও আপনাদের সম্মিলিত চেষ্টায় আনা সম্ভব। আমার বিশ্বাস, আমরা এখন একটি সুবর্ণ সুযোগ পেয়েছি।

‘আমাদের সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচন। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিতে চান। তিনি নিজে রিটার্নিং অফিসার হবেন না বা মাঠে নেমে তদারকি করবেন না, তবে এই কাজগুলো আমাদের সবাইকে করতে হবে। সুতরাং সেখানে আমাদের সক্রিয় থাকতে হবে। ’

দুদক চেয়ারম্যান বলেন, আমার মতে, দুদকের বেশি কাজ হওয়া উচিত ভবিষ্যতে যেন দুর্নীতি না হয়। বর্তমানে যত দুর্নীতি হচ্ছে, সেটি প্রতিরোধে বেশি মনোযোগী হওয়া উচিত। দুর্ভাগ্যবশত, আমরা আগের দুর্নীতি নিয়েই প্রায় শতভাগ সময় ব্যয় করি। আমাদের চিন্তাভাবনায় এই জায়গায় বড় ভুল রয়েছে।

তিনি আরও বলেন, অমরত্বের বাসনায় লাভ নেই—মৃত্যু অবধারিত। আমরা চেয়ারে কয়দিন থাকতে পারি? একটা সময় সেটাও ছাড়তে হবে। কিন্তু চেয়ারে থাকার সময় যদি ভালো কিছু করে যেতে পারি, সেটাই থেকে যাবে।

দুদক যেসব অভিযোগ বিবেচনায় আনে, তার মধ্যে একটি বড় অংশ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবর থেকে আসে। এজন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান ড. মোমেন।

আরও পড়ুন

আওয়ামী ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু ষড়যন্ত্র থেমে নেই: মীর সরফত আলী সপু 

সভায় সভায় মাঠ প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এর আগে চেয়ারম্যান বরিশালে দুর্নীতি দমন কমিশনের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

/অ

  • বরিশাল
  • ভুয়া সমন্বয়ক
  • দুদক চেয়ারম্যান
এ সম্পর্কিত আরও খবর
মেহেন্দিগঞ্জে পুলিশের উপস্থিতিতে সালিস বৈঠকে সংঘর্ষে একজন নিহত
মেহেন্দিগঞ্জে পুলিশের উপস্থিতিতে সালিস বৈঠকে সংঘর্ষে একজন নিহত
বরিশালে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত
বরিশালে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত
সৌদির সঙ্গে মিল রেখে বরিশালের পাঁচ উপজেলায় পালিত হচ্ছে ঈদ
সৌদির সঙ্গে মিল রেখে বরিশালের পাঁচ উপজেলায় পালিত হচ্ছে ঈদ
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।