দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলে হাসান গাজীকে (২০) হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বাবা-মা।
মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ২ টার সময় বাকেরগঞ্জ পৌরসভার ৬ নংওয়ার্ডের ভরপাশা গ্রামে এ ঘটনা ঘটেছে।
প্রতিবেশী সুরুজ জানান, নিহত হাসান গাজী ওই এলাকার জাফর গাজীর ছেলে এবং মাদকাসক্ত ছিলেন। মঙ্গলবার দুপুরে নেশার টাকার জন্য সে ঘরে ভাঙচুর চালায় ও তার বাবা-মাকে মারধর করে। ওই সময় নিহতের বাবা জাফর গাজী লোহার পাইপ দিয়ে পুত্রের মাথা ও ঘাড়ের ওপর কয়েকটি বাড়ি দেয়। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
থানার ডিউটি অফিসার এএসআই জানান, বিকেল ৪টার দিকে জাফর গাজী ও তার স্ত্রী নাজমা বেগম থানায় এসে জানায় তারা দুজনে মিলে ছেলেকে পিটিয়ে হত্যা করেছে। তাদের এ বক্তব্য শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত বলে ঘোষণা করেন। লাশ উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে পোস্টমর্টেমের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।
নিকটাত্মীয় শাহজাহান জানায়, নিহত হাসান একজন মাদকাসক্ত। ঘটনার কিছুক্ষণ আগে সে তার বাবা-মার কাছে নেশার জন্য পাঁচ হাজার টাকা চায়। টাকার দিতে অস্বীকৃতি জানালে সে ঘর ভাঙচুর করে। এসময় তাকে বাঁধা দিতে গেলে সে তার বাবা-মাকেও মারধর করে। ওই সময় তার বাবা জাফর গাজী লোহার পাইপ দিয়ে কয়েকটি বাড়ি দিলে ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করেছে।
ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি পারিবারিক কলহের জের ধরে সংগঠিত হলেও যেহেতু এটি একটি হত্যাকাণ্ড। মামলা এজাহার করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এফএইচ/