দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরা তালা উপজেলায় একই দিনে দুই বয়স্ক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতরা হলের আব্দুল মান্নান শেখ (৬০) ও তারক মন্ডল (৫৫) নামের দুই ব্যক্তি।
দুই পরিবারের বরাতে তালা থানার অফিসার ইনচার্জ -ওসি মো. মাইনউদ্দীন জানান, মঙ্গলবার (২৯ জুলাই) প্রথম ঘটনা ঘটে উপজেলার সুজনশাহ গ্রামে।
মৃত আব্দুল মালেক শেখের ছেলে আব্দুল মান্নান শেখ দুপুরের দিকে পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিল না। পরে বিকেলের দিকে বাড়িতে ফিরে পরিবারের অন্য সদস্যরা মান্নান শেখকে খুঁজতে থাকে। পরে দুপুরে অন্য সদস্য ফিরে এসে দেখেন তিনি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে মান্নান শেখের মরদেহ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এবং মরদেহ নিয়ে হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে গেছে।
একই দিন বিকেল ৩টার দিকে দ্বিতীয় ঘটনা ঘটে তালার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে। ওই গ্রামের সুধান্ন মন্ডলের ছেলে তারক মন্ডল দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। একইভাবে তারক মন্ডলের বাড়ির সবাই বাইরে থেকে এসে দেখতে পান তারকের ঝুলন্ত মরদেহ।
ওসি মাইনউদ্দীন বলেন, প্রাথমিক সুরতহাল শেষে দুই মৃতদেহকে ময়না তদন্ত করতে সদর হাসপাতালে নেয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং অধিকতর তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হবে।
এফএইচ/