দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর বিলমাড়িয়া চরে সশস্ত্র সন্ত্রাসীদের মহড়া ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় মুখ বাঁধা একদল সন্ত্রাসী স্পিডবোটে এসে চরে নেমে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয় এবং বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে লালপুর থানার ওসি মোমিনুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্পিডবোটে এসে গুলি চালিয়ে তারা দ্রুত সরে পড়ে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।
স্থানীয়রা জানান, পদ্মা নদীর বালু মহাল ও চর দখল নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছিল। সম্প্রতি সেখানে বাড়ছে সন্ত্রাসীদের তৎপরতা, অস্ত্রের মহড়া ও গুলিবর্ষণের ঘটনা।
পুনরায় এমন ঘটনায় চরের বাসিন্দাদের মাঝে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।
আরএ