দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়েছে মাদককারবারি।
রোববার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভিতর বন্দ ডিগ্রি কলেজের সামনে থেকে ১০ কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম সেনা ক্যাম্প জানায়, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধিনস্ত ২২ বীরের একটি টহল দল অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গাঁজা ও ইয়াবা উদ্ধার করে। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদককারবারি।
কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহারিয়ার আহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আগামীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
/অ