দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি ধরতে গিয়ে রক্তাক্ত জখম হয়েছেন ইসরাফিল হোসেন নামে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা।
শনিবার (২৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। এঘটনায় জড়িত আসামি শহর আওয়ামী লীগের সহসভাপতি হারুনুর রশিদ ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত পুলিশ কর্মকর্তাকে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, ৫ আগস্ট কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যা মামলার আসামি হারুনুর রশিদের শহরে থানাপাড়া এলাকার বাড়িতে অভিযানে যায় কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের এস আই ইসরাফিলসহ একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি হারুন ও তার ছেলে এসআই ইস্রাফিলের ওপর ধারালো বটি দিয়ে আক্রমণ করে। এতে এসআই ইসরাফিল রক্তাক্ত জখম হন। এ সময় হামলাকারী হারুন ও তার ছেলেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন।
এফএইচ/