দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মাহিয়া তাসনিম মায়ার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে মারা গেছেন।
শুক্রবার (২৫ জুলাই) সকাল ৭টার সময় নিহতের মরদেহ অ্যাম্বুলেন্স যোগে তার নানাবাড়ি মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে পৌঁছায়। এসময় তার আত্মীয় স্বজনসহ এলাকার মানুষ শোকাহত হয়ে পড়ে।
নিহত মাহিয়া চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের প্রয়াত প্রকৌশলী মোহাম্মদ আলীর মেয়ে।
তাসনিমের নানা নজরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার সময় স্থানীয় কবরস্থানে তার দাফন করা হয়।
মাহিয়া তাসনিম রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হন তিনি। পরে তাকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউট ভর্তি করা হয়। মাহিয়া তাসনিম বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মৃত্যু হয়।
মাহিয়া তাসনিমের শেষ ঠিকানা হলো তার নানাবাড়ি মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে কবরস্থানে। সকাল ৮টার সময় নানা বাড়ি মুজিবনগর জয়পুর গ্রামে সামাজিক কবরস্থানে তার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
আরএ