দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় স্কুল থেকে ছেলেকে আনতে গিয়ে নিখোঁজ হওয়া মা আফসানা প্রিয়ার (৩০) মরদেহের দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ডিএনএ পরীক্ষার পর নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়।
নিহত আফসানা প্রিয়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই গ্রামের ব্যবসায়ী আবদুল ওহাব মৃধার স্ত্রী।
দুর্ঘটনার পর ওই স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসান ওহী (৯) অক্ষত অবস্থায় ফিরে এলেও আফসানা প্রিয়া ওই দিন থেকে নিখোঁজ ছিলেন। গত রাতে আফসানার বাবা আব্বাস উদ্দিন ও মা মিনু বেগম ঢাকার সিএমএইচ হাসপাতালে গিয়ে ডিএনএ নমুনা দিয়ে আসেন। পরে ডিএনএ পরীক্ষা করে লাশ শনাক্ত করা হয়। বৃহস্পতিবার রাতে মরদেহ মেদি আশুলাই গ্রামে পৌঁছালে রাত ৩টার দিকে দাফন সম্পন্ন হয়।
সকালে স্থানীয় সাংবাদিকরা ফুটেজ ধারণ করতে গেলে অসৌজন্যমূলক ব্যবহার ও ছবি তুলতে বাধা দিয়েছে পরিবারের সদস্যরা।
আরএ