দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যেখানে দুর্নীতি সেখানেই প্রতিবাদ করা হবে। যতদিন দেশের মানুষের মুক্তি না মিলবে ততদিন লড়াই চলবে। পিছনের জালিম ও সামনের জালিম যতই শক্তিশালী হোক জামায়াত তার চেয়েও বেশি শক্তিশালী হবে। এই সংগঠন কোনো জালিমের ভয় করে না।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টার দিকে পাবনার ঈশ্বরদীর টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে ঢাকায় যাওয়ার পথে হার্টঅ্যাটাকে মৃত্যুবরণকারী জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলমের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যর তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আল কোরআন মানবজাতির শ্রেষ্ঠ গ্রন্থ। কোরআনের দেখানো পথ ধরেই বাংলাদেশে ইসলাম কায়েম হবে। দুর্নীতিমুক্ত দেশ গঠন করা হবে। দুর্নীতির জাল ছিঁড়ে টুকরো টুকরো করে দেয়া হবে। দুর্নীতিবাজের অস্তিত্বও দেশে থাকতে দেব না।
অনিয়ম-দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে লড়তে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলে তিনি বলেন, লড়াই করতে আপনারা তৈরি আছেন তো। এটা চলমান থাকবে। আমি সেদিন মঞ্চ থেকে পড়ে গিয়েছিলাম। আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আমি যেন দৌড়ে থেকে দুনিয়ার জীবন শেষ করে শহীদ হতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ জাতির কল্যাণ চিন্তা করার তৌফিক দান করুন।
ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহতদের স্মরণ করে তিনি বলেন, নিহতদের পরিবার ও আহতদের পাশে সংগঠন হিসেবে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। অর্থ রক্ত যা যা লাগবে আমাদের সহকর্মীরা দেবেন।
ঢাকায় যাওয়ার পথে আমাদের দলের একনিষ্ঠ কর্মী মোস্তাফিজুর রহমান কলম আমাদের হাতে অদেখা কলম দিয়ে গেছেন। তার সন্তানরা যেন আগের চেয়ে ভালো থাকে। জামায়াত তার পরিবারের সব দায়িত্ব নিয়েছে। পরিশেষে এই আগামী নির্বাচনে আমার পাশে দাঁড়িয়ে আছেন আবুকে (তালেব মণ্ডল) সব দিক দিয়েই আপনারা সহযোগিতা করবেন।
এর আগে সকালে খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির আবু সাঈদের কবর জিয়ারত করে হেলিকপ্টারে পাবনার ঈশ্বরদীর স্টেডিয়াম মাঠে অবতরণ করেন। এরপর চর মিরকামারীর কবরস্থানের কবর জিয়ারত করেন। এরপর মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, সাবেক মাওলানা আব্দুর রহিম, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, সেক্রেটারি আব্দুল গাফ্ফার খান, সহকারী সেক্রেটারি আবু সালেহ আব্দুল্লাহ, এসএম সোহেলসহ অন্য নেতাকর্মীরা।
/অ