দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরে গোসাইরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় দুই আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৫ জুলাই) গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভায় এ বহিষ্কার ঘোষণা করেন জেলা আ'লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।
বহিষ্কৃত নেতারা হলেন-গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান দেওয়ান ও উপজেলা আওয়ামী লীগের ২ নম্বর সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল। তারা গোসাইরহাট পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী হিসাবে অংশ নিয়েছেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার ও সাধারণ সম্পাদক অনল কুমার দেসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।