দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র আশুরা উপলক্ষে দাম বেড়েছিল ব্রয়লার মুরগির। তবে আশুরা শেষ হলেও কমেনি মুরগির দাম। উল্টো বেড়েই চলেছে। আশঙ্কা করা হচ্ছে সামনের কয়েকদিনে দাম আরও বাড়তে পারে।
ক্রেতারা বলছেন, বাজারে প্রশাসনের কোনো তদারকি নেই। সেই সুযোগে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে প্রতিটি পণ্যের দাম বাড়ানো শুরু করেছে।
শুক্রবার (১৯ জুলাই) সকালে নগরের বাজারগুলো ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, ব্রয়লার মুরগি আগের চেয়ে ৫-১০ টাকা বেড়েছে। এতদিন সোনালি মুরগির দাম না বাড়লেও এবার সেটিও বেড়েছে প্রতি কেজিতে ১০ টাকার বেশি। এখন সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে ৩২০-৩০ টাকায়। পাশাপাশি বেড়েছে কাঁচা মরিচের দাম। কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২শ’ থেকে ২শ’ ১০টা করে।
অন্যান্য পণ্যের দাম আগের মতোই আছে। পেঁয়াজ ৫৫-৬০, রসুন ১৪০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক রকম সবজির দাম কিছুটা কমেছে। আবার কিছু সবজির দাম বেড়েছে। আলু ২৫, কাঁকরোল ৮০, বরবটি ৫০-৬০, ঢেঁড়স ৫০-৬০, মরিচ ৬০-৭০, বেগুন ৬০-৭০, পটল ৪০-৫০, মরিচ ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।
চিংড়ির দাম অপরিবর্তিত আছে; প্রকারভেদে ৭০০-১২০০ টাকা, রুই-কাতলা ৪০০-৪৮০, তেলাপিয়া ২০০-২২০, ইলিশ আকারভেদে ১৬৫০-২৬০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, কোরবানির পর থেকে অস্থির চালের বাজার এখনও নিয়ন্ত্রণে আসেনি।
বাজারে প্রশাসনের তদারকি না থাকার সুযোগে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন ভোক্তাদের স্বার্থ রক্ষাকারী সংগঠন ক্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন। তিনি বলেন, সিন্ডিকেটের কারসাজিতে মুরগির দাম বেড়েই চলেছে। কিন্তু প্রশাসন এখনও তদারকি কার্যক্রম শুরু করেনি। দ্রুত কার্যকর তদারকি কার্যক্রম না চালালে দাম আরও বাড়বে।
আরএ