দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে উন্নয়ন ও ইনসাফের ভিত্তিতে দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন সমাজ গড়ে উঠবে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক চত্বরে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এই পথসভা অনুষ্ঠিত হয়।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচন অবশ্যই হতে হবে। তবে এর আগে দরকার রাষ্ট্রীয় সংস্কার ও বিচার প্রতিষ্ঠা। আমরা বলছি, দেশের সংস্কারের পরেই নির্বাচন করতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন অর্থবহ হবে না।
তিনি আরও বলেন, ইসলামের পক্ষে কথা বললেই রাষ্ট্রে ইসলাম বিদ্বেষের কারণে মানুষকে জঙ্গি বা মৌলবাদী ট্যাগ দেওয়া হয়েছে। অপরদিকে, হিন্দু সম্প্রদায়ের জমিও দখল করেছে আওয়ামী লীগ। অথচ তারা নিজেদের অসাম্প্রদায়িক দাবি করে।
তিনি মানিকগঞ্জবাসীর সাহসিকতার প্রশংসা করে বলেন, মুক্তিযুদ্ধে যেমন মানিকগঞ্জ ছিল অগ্রণী, তেমনি বৈষম্যবিরোধী আন্দোলনেও এখানে প্রতিরোধ গড়ে ওঠে। তবে উন্নয়নের ক্ষেত্রে মানিকগঞ্জ এখনও পিছিয়ে। আমরা এই পরিস্থিতি পাল্টাতে চাই।
পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন- এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সভাকে কেন্দ্র করে শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশের পাশাপাশি র্যাব, আনসার ও সেনাবাহিনীর সদস্যরাও টহলে অংশ নেন।
আরএ