দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যর বিরুদ্ধে মেহেরপুরের গাংনীতে মশাল মিছিল করেছে বিএনপি।
বুধবার (১৬ জুলাই) রাতে গাংনী উপজেলা বিএনপির উদ্যোগে এ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু ও জেলা কৃষক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান মাহবুবের নেতৃত্বে মশাল মিছিলটি গাংনী হাসপাতাল বাজার থেকে শুরু হয়ে বড়বাজার ও উত্তরপাড়া হয়ে শহীদ আবু সাঈদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমের শেষ হয়।
সমাাবেশে বক্তব্য রাখেন- গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, মেহেরপুর জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, গাংনী পৌর জাসাসের সাধারণ সম্পাদক সুলেরী আলভি, গাংনী পৌর বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ডাকু, গাংনী পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাজাহান সেলিম, মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হুসাইন, যুবদল নেতা শাহিবুল ইসলা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে কাজিপুর গ্রামে বিরাট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির পক্ষ থেকে।
আরএ