দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসানের গাড়িবহরের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ইউএনও গাড়িচালক আহত হয়।
বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কংসুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে নিরাপত্তা টহল দিতে বের হন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান। এসময় তিনি উপজেলার কংশুর এলাকায় পৌঁছালে বেশ কয়েকজন দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধ করে হামলা চালায়। এতে নির্বাহী কর্মকর্তার গাড়িচালক আহত হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে উদ্ধার নিরাপদ অবস্থানে নিয়ে যায়।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান বলেন, কংশুর এলাকায় আমাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। হামলায় আমার গাড়িচালক আহত হয়েছে।
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে তাদের। সেখানে কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে।
আরএ