দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। অত্যন্ত বৈরী আবহাওয়া উপেক্ষা করে দলীয় নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলে অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, প্রশাসনের নীরব ভূমিকার ফলে দেশে একের পর এক খুন, গুম, অপহরণসহ নানা অপরাধ বাড়ছে। দেশের জনগণ আজ নিরাপত্তাহীন। তারা অবিলম্বে এই পরিস্থিতির অবসান দাবি করেন।
মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এফএইচ/