দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীর পাড় থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ জুলাই) উপজেলার মুছাপুর ইউনিয়নের ক্লোজার এলাকার বামনী নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, সকালে মরদেহটি উপজেলার মুছাপুর ক্লোজার এলাকার বামনী নদীর পাড়ের ব্লকের ওপর পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ দুপুরের দিকে বামনী নদী পাড়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে। এসময় তার গায়ে লাল টি-শার্ট ও পরনে সাদা পায়জামা ছিল। যুবকের মরদেহ উদ্ধার করা হলেও নাম–ঠিকানা জানা যায়নি।
পুলিশ আরও জানায়, নিহতের শরীর ফুলে যাওয়ায় ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগে মারা গেছেন তিনি। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
আরএ