দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয়তাবাদী শ্রশিকদলের লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. দেলোয়ার হোসেন হাওলাদারকে আহ্বায়ক ও মো. ইউছুফ আলীকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আগামী ৬ মাসের জন্য এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় জেলা শ্রমিকদলের সভাপতি আবুল হাশেম ও সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ মির্জুর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মুক্তার হোসেন, যুগ্ম আহবায়ক মো. কামরুল হাসান বাবু চৌধুরী, নুরু চৌধুরী, মো. নুর হোসেন নুরু, আরাফাত হোসেন রাজু, মাইনু উদ্দিন ও আব্দুল মন্নান।
এফএইচ/