দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু হয়েছে চুয়াডাঙ্গা থেকে।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় হাটবোয়ালিয়ায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
পরবর্তীতে আলমডাঙ্গা আলতাইয়্যেবা মোড়ে পথসভা করেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃ্ন্দ। এসময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, খুনি হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়ে ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকতে হবে।
পরে চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে বৃষ্টিকে উপেক্ষা করে নেতাকর্মী ও সাধারণত জনতার উপস্থিতিতে এনসিপির নেতৃবৃন্দ পথসভা করেন।
পথসভায় নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যাুথানে সকল হত্যাকাণ্ডের জন্য খুনি হাসিনা দায়ী। বিএসএফ সীমান্ত রক্ষাকারী বাহিনী না। তারা এখন খুনি বাহিনীতে পরিণত হয়েছ।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার ভারতের পরোক্ষ ও প্রত্যক্ষ সহযোগিতায় ১৬ বছর ধরে গুম, খুন ও হত্যা করেছে। ভারত যদি আমাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায় সেটা মর্যাদার ভিত্তিতেই হতে হবে। বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল না। বরং ভারতই বাংলাদেশের ওপর নির্ভরশীল। এটা যেন ভারত ভুলে না যায়।
এ সময় এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর এসিপির নেতৃবৃন্দ দামুড়হুদা, দর্শনা, জীবননগর হয়ে সরোজগঞ্জের উদ্দেশে রওনা হয়।
আরএ