দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
সোমবার (৭ জুলাই) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। আদেশে বলা হয়েছে, জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্ত চলাকালে তিনি আর কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবেন না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনজিলা ঝুমা বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ৭ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়। তবে শুরু থেকেই তার নেতৃত্ব নিয়ে জেলার সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। অভিযোগ রয়েছে, অদক্ষতা ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সঙ্গে তিনি জড়িয়ে পড়েন। পরিষদের নির্বাচিত সদস্যদের সাথেও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এতে পরিষদের কর্মকর্তা-কর্মচারীরাও চরম অসন্তোষে ছিলেন বলে জানা গেছে।
মাত্র আট মাসের মাথায় পরিষদের সকল সদস্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দাখিল করলে মন্ত্রণালয় জিরুনা ত্রিপুরার সকল কার্যক্রম স্থগিতের নির্দেশ দেয়।
এফএইচ/