দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজিতে থাকা আরও দুইজন। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
সোমবার (৭ জুলাই) দুপুরে ঢাকা জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাঘিল এলাকায় এই ঘটনায় ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শহীদুল্লাহ জানান , ঢাকা হতে জামালপুরগামী মাহি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারীসহ এক কিশোর মারা যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সেখানে এক নারী মারা যায়।
এফএইচ/