দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুর আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া অসহায় আমজাদ শেখের পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা করেছেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার।
শনিবার (৫ জুলাই) সদর উপজেলার শারিকতলা ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সদস্য আমজাদ শেখের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার।
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান এবং আর্থিক সহযোগিতা করেন। ক্ষতিগ্রস্ত পরিবারটি যাতে আবারও ঘুরে দাঁড়াতে পারে সে জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
ছাত্রদল সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, আমজাদ শেখ একজন দলের কর্মী ও সাধারণ নাগরিক হিসেবে তার এই দুঃসময়ে আমরা পাশে আছি এবং থাকবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি আজ এই পরিবারটির খোঁজ নিতে এসেছি এবং কিছু আর্থিক সহায়তা প্রদান করেছি। এটি একটি প্রাথমিক সহায়তা, ভবিষ্যতেও আমরা প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখবো।
এসময় আরও উপস্থিত ছিলেন- ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জালাল শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মন্টু শেখ, সদস্য মো. মনির শেখ, সদস্য মামুন হাওলাদার, সদস্য নিলয় আহমেদ হাসানসহ, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রহিম আকন রেজাসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।
আরএ