দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি এলাকায় তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় র্যাবের হাতে গ্রেপ্তার ৬ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। এর আগে এ মামলায় দুইজনকে সেনাবাহিনী আটকের পরও আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। এ পর্যন্ত এই মামলায় সেনাবাহিনী ও র্যাব মিলে আটজনকে গ্রেপ্তার করেছে।
এ মামলার এজহারনামীয় ৩ নাম্বার আসামি বাচ্চু মিয়া মেম্বার আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দী দিতে রাজি হলে তার বক্তব্য নথিভুক্ত করেন আদালত।
রোববার ৬ জুলাই বিকেলে মুরাদনগরের চাঞ্চল্যকর পিটিয়ে তিনজন হত্যার ঘটনায় র্যাবের হাতে আটক ৬ জনকে কুমিল্লার আদালতে হাজির করে বাঙ্গরা থানা পুলিশ। আসামিদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ৫ নং চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্র্ট আদালতের বিচারক সিদ্দিক আজাদ।
এদিকে এর আগের দিন ৫জুলাই শনিবার সন্ধ্যায় সেনাবাহিনীর হাতে নাজিমুদ্দিন বাবুল ও ছবির আহমেদ নামে ২ জনআসামিকে পুলিশের মাধ্যমে আদালতে হাজির করা হলে আমলি আদালত ১১ এর বিচারক মমিনুল হক তাদেরকেও কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
গেল ৪ জুলাই মুরাদনগরের কড়ইবাড়ি এলাকায় মাদক কারবারের অভিযোগ এনে নিজ বাড়িতে রোকসানা বেগম রুবি, তার মেয়ে জোনাকি আক্তার ও ছেলে রাসেল মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় । এই ঘটনায় রোকসানা বেগম রুবি আক্তারে বড় মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
রোববার (৬ জুলাই) বিকেলে র্যাবের হাতে গ্রেপ্তার বাচ্চু মিয়া, রবিউল আওয়াল, আতিকুর রহমান, মোঃ বায়েজ মাষ্টার, দুলাল ও আকাশকে আদালতে তোলা হলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন । এদের মধ্যে বাচ্চু মিয়া হত্যা মামলায় সম্পৃক্ততা থাকার বিষয়ে আদালতকে জবানবন্দি দিবেন বলে জানান। ওরে আদালত তার বক্তব্য রেকর্ড এর প্রক্রিয়া গ্রহণ করে।
কুমিল্লার আদালত পরিদর্শক সাদেকুর রহমান বলেন, এ মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে। শনিবার সন্ধ্যায় দুইজনকে ও রবিবার বিকেলে ছয় জনকে আদালতে নিয়ে আসা হয়। আদালত তাদের জামির নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর মধ্যে মামলার তিন নাম্বার আসামি বাচ্চু মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করা হবে।
এফএইচ/