দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র আশুরা উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলার দামলা গ্রামে শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। তিনি আশুরার গুরুত্ব তুলে ধরে বলেন, কারবালার এই শোকাবহ দিন মুসলিম উম্মাহর আত্মত্যাগ, ন্যায়ের পথে অবিচল থাকার অমর শিক্ষা বহন করে। বর্তমান সময়ে হজরত ইমাম হোসাইন (রাঃ)-এর আত্মত্যাগ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।
অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন দামলা জামে মশজিদে ইমমা মাওলানা আশ্রাফ হোসেন ।
বক্তব্য রাখেন মোস্তফা গঞ্জ মাদরাসার প্রিন্সিপাল ও সাইখুল হাদিস শায়েখ আব্দুল গাফফার, আলকোরানী জামে মশজিদে ইমাম মাওলানা মুফতি নাছির উদ্দীন, পঞ্চগ্রাম হেরার আলো মাদরাসার মুহতামিম মুফতি খান জাহান হাওলাদারসহ উলামায়ে-মাশায়েখগন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
আলোচনা বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের কল্যাণ এবং কারবালার শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত উলামা-মাশায়েখদের উপহার সামগ্রী প্রদান করা হয়।
এফএইচ/