দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুর শহরের ওয়াদাপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১৩০ গ্রাম হেরোইনসহ মা-ছেলেকে আটক করেছে সেনাবাহিনী ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (৫ জুলাই) সকালবেলা পরিচালিত এ অভিযানে আটক হন মিয়াপাড়ার নুরুন্নবীর স্ত্রী শিখা খাতুন (৪৫) এবং তার ছেলে জাহিদ (২৫)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে শিখা খাতুনের বাড়িতে তল্লাশি চালিয়ে ১৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। এছাড়া জব্দ করা হয়েছে মাদক বিক্রির নগদ ৬২ হাজার ৮৩০ টাকা এবং দুইটি ডিজিটাল ওজন পরিমাপক নিক্তি।
অভিযান চলাকালে মাদক মামলার প্রধান আসামি নবী ওরফে নূর নবী (বাবা লুৎফর রহমান), মিয়াপাড়ার বাসিন্দা, পালিয়ে যেতে সক্ষম হয়।
পরিদর্শক বিদ্যুৎ বিহারী আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মা-ছেলে হেরোইন বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এফএইচ/