দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার শ্যামনগর ভারত-বাংলাদেশ সীমান্তের উত্তর কৈখালী কালিন্দী নদী দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় এক পরিবারের ৪ জন সদস্য বিজিবির হাতে আটক হয়েছে।
শুক্রবার ( ৪ জুলাই) ভোরে নীলডুমুর ১৭ বিজিবির আওতাধীন পরানপুর বিওপির হাবিলদার আকরাম তাদেরকে আটক করে সন্ধ্যায় শ্যামনগর থানায় হস্তান্তর করেন। আটকৃতরা ব্যক্তিরা হলেন, শ্যামনগর উপজেলা কৈখালী ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মৃত রেজাউল করিমের স্ত্রী সাজিদা খাতুন(৩৫), ও তিন ছেলে সাইফুল ইসলাম (১৭), পরান (১২), ছোট (০৫)।
সাজিদা খাতুন বলেন, গত ৪-৫ বছর আগে অবৈধভাবে ভারতে গিয়ে বসিরহাট এলাকায় বসবাস করতাম। সেখানে বসবাসের সময় আমার স্বামী রেজাউল করিম মারা যান। তারপর থেকে সংসার চালানো কষ্টসাধ্য হয়ে পড়ায়, পুনরায় ভারতীয় দালালের মাধ্যমে তিন সন্তানকে নিয়ে নদী পার হয়ে বাংলাদেশে আসার সময় বিজিবি আমাদেরকে আটক করে।
শ্যামনগর থানায় অফিসার ইনচার্জ হুমায়ন কবির মোল্লা জানান, আইনগত প্রক্রিয়া শেষে শনিবার তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এফএইচ/