দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি ইব্রাহিম বাবু (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।
বুধবার (২ জুলাই) দুপুরে দামুড়হুদা ঝাজাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতের পিতা মো. নুর ইসলাম জানান, এদিন আমার ছেলে মো. ইবরাহিম বাবুসহ ৪/৫ জন দুপুর সাড়ে ১২টার দিকে গরুর ঘাস কাটার জন্য সীমান্তের গালার মাঠে যায়। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ ৭৯ পিলারের কাছে গুলি ছুঁড়ে। এতে সে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে শুনতে পাই আমার ছেলের মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে।
দর্শনা থানার ওসি মো. শহিদ তিতুমীর জানান, নিহতের গ্রামের বাড়ি ঝাঁঝাডাঙ্গা এলাকা পরিদর্শন করে তার বাবা মায়ের সঙ্গে কথা বলে মারা যাওয়ার বিষযটি জানিয়েছি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, বিভিন্ন মাধ্যমে এ ঘটনা শুনে ৩২ ব্যাটালিয়ন বিএসএফ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। একদল স্বর্ণ চোরাকারবারির সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় একজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
আরএ