দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গত বৃহস্পতিবার রাতে পাশবিক নির্যাতনের শিকার সেই নারীর ডাক্তারী পরীক্ষা হয়নি। গত শুক্রবার মুরাদনগর থানা মামলা করেন ওই নারী। এরপর ডাক্তারি পরীক্ষা জন্য পুলিশ তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলেও তার আপত্তি থাকায় পরীক্ষা করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
ওই নারীর স্বজনরা বলছেন, ওই রাতে আওয়ামী লীগ নেতা ফজর আলীকে বেঁধে আটক করে যেভাবে হাত পা শরীরে নির্যাতন করা হয়েছে, এতে ফজর আলী মারা গেলে ভয়াবহ পরিণতি হবে বলে তাকে ভয় দেখানো হয়। সেই ভয়ে তার ডাক্তারি পরীক্ষা করানো যায়নি। তিনি মামলা দুইটি তুলে নিতেও চান।
মুরাদনগর থানা ওসি জাহিদুর রহমান বলেন, ওই নারী কিছুই ডাক্তারি পরীক্ষা করাতে রাজি হচ্ছে না। আমরা তাকে নানাভাবে বুঝানোর চেষ্টা করেছি। তার একই কথা পরীক্ষা করাবেন না। আমরা তার সঙ্গে জোরাজোরি করতে পারি না। চেষ্টা করছি রাজি হন কিনা।
চার আসামির রিমান্ড শুনানি বৃহস্পতিবার: নারীকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় পর্নোগ্রাফি ও নারী ও শিশু নির্যাতনের মামলায় গ্রেফতার অভিযুক্ত ৪ আাসমিকে ৭দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেছেন আদালত। গত মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট -১১ নম্বার আমলি আূালতে রিমান্ড আবেদন করেন মুরাদনগর থানা পুলিশ। বিষয়টি কুমিল্লা আদালতের পরিদর্শক মোঃ সাদিকুর রহমান নিশ্চিত করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত ফজর আলী:- নারীকে ধর্ষণের অভিযোগে ঢাকায় গ্রেফতার ফজর আলী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় গত সাত দিনেও তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। দ্বিতীয় মামলায় ভিডিও কান্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার গ্রফতার ৪ আসামি কুমিল্লা কারাগারে রয়েছেন। বিষয়টি মুরাদনগর থানা ওসি মো. জাহিদুর রহমান নিশ্চিত করেছেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজ বলেন, নারী ধর্ষনের অভিযুক্ত ফজর আলীকে ক্যাজুয়ালটি বিভাগে পুলিশ পাহারায় ভর্তি রাখা হয়েছে। তাকে চিকিৎসা দিচ্ছে অর্থোপেডিক্স বিভাগ। তার হাত ও পায়ের চারটি স্থানে ভেঙে গেছে। দুই স্থানের আঘাত কয়েক দিনের মধ্যেই সেরে উঠবে। দুইটি অস্ত্রোপচার করতে হবে।
ভুক্তভোগীর নারী বাড়িতে বিএনপি নেতা কায়কোবাদ ও জামায়াতে ইসলামী আমীর ও নেতারা:- বাহেরচর পাঁচকিত্তা গ্রামের পাশবিক নির্যাতন ও বিবস্ত্র করার ভিডিও চিত্র ধারণ করার স্থান পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের নারীপুরুষের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সাংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি নিজ দলের নেতাকর্মীদের হিন্দু সম্প্রদায়ের বাসিন্দাদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন।
গত সোমবার বিকালে মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামী মনোনীত সাংসদ প্রার্থী ও মুরাদনগর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল, মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামী আমীর আনম ইলইয়াস হোসাইন সহ জামায়াতে ইসলামী নেতাকর্মীরা ওই নারীর সঙ্গে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। গত বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত সাড়ে দশটায় কুমিল্লার মুরাদনগর উপজেলা ১১নং রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এক বসতঘরের পূর্ব ভিটি পশ্চিম দিকে দরজা ভেঙে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে (২৫)কে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধারণ করা দুইটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে মূহুর্তে মধ্যে ছড়িয়ে পড়লে দেশ বিদেশে তোলপাড় সৃষ্টি হয়।
কে