দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরে ছাত্রদলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার মামলায় এক ইউপি চেয়ারম্যানসহ দুজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
তারা হলেন- পিরোজপুরের কাউখালি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান এবং শিয়ালকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান। গাজী সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) তারা পিরোজপুর জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। পরে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠায়।
মামলার বাদী শিয়ালকাঠি ইউনিয়নের বাসিন্দা ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সম্পাদক তারিকুর ইসলাম সুমন জানায়, গত ২৮ মার্চ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের ঈদ শুভেচ্ছা পোস্টার শিয়ালকাঠি ইউনিয়নের বিভিন্ন জায়গায় লাগানো শেষে বাড়ি ফিরছিলেন। পরে শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে রাত ৮টার দিকে গাজী সিদ্দিকুর রহমান রহমানসহ অন্যরা দেশীয় অস্ত্র ও বোমা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তারিকুল ইসলাম সুমনসহ ছাত্রদলের বেশ কয়েকজন আহন হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
আসামিপক্ষের আইনজীবী আহসানুল কবির বাদল জানান, শিয়ালকাঠি ইউনিয়নের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান ও মিজানুর রহমান উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। মঙ্গলবার তারা পিরোজপুর জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানায়। পরে আদালতের বিচারক মো. মজিবুর রহমান তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরএ