দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরায় কলারোয়া উপজেলার আলাইপুরে রাস্তার পাশে পড়ে ছিল আতিয়ার বদ্দি (৭০) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ। পুলিশের ধারণা দ্রুতগামী কোনো যানবাহনের চাপায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে।
পরিবারের বরাতে কলারোয়া থানার অফিসার ইনচার্জ-ওসি সাইফুল ইসলাম বলেন, সোমবার ভোররাতে কলারোয়া উপজেলার রায়টা গ্রামের মৃত রিয়াজ তুল্লাহর ছেলে আতিয়ার বদ্দিকে রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তার পরিবারে খোঁজ দিলে। তারা উদ্ধার করে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ওসি সাইফুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে কোন না কোন দ্রুতগামী যানবাহনের চাপায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে ময়না তদন্ত করা হয়েছে ময়না তদন্ত শেষে কীভাবে মৃত্যু ও অধিকতর তদন্ত শেষে কী কারণে মৃত্যু সেটি স্পষ্ট হবে।
তবে বৃদ্ধ আতিয়ার এলাকার সকলের কাছে অত্যন্ত শ্রদ্ধার মানুষ ছিলেন। ময়না তদন্ত শেষে স্বজনদের উপস্থিতিতে সোমবার রাতে বাদ এষা স্থানীয় মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হলে সেখানে শোকার্ত মানুষের ঢল নামে।
এফএইচ/