দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের হরিণটানা থানা এলাকার হোগলাডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছে। এ সময়ে আহত হয়েছে আরও চারজন।
সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হোগলাডাঙ্গা মোড়ে একটি ইজিবাইকে খুলনাগামী যাত্রী তুলছিল। এ সময়ে পেছন থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে মারা যায় রায়হান। আহত হয় ইজিবাইকে থাকা আরও ৪ যাত্রী। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে জুয়েল বাবু নামে আরও এক যাত্রী মারা যায়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিনটানা থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরএ