• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • মাদারীপুর
  • শিবচর

খেলনা মনে করে ৩৩ বছর ধরে বাড়িতে রাখা হয়েছিল গ্রেনেড

দেশ টিভি ডেস্ক
  ০৪ জুলাই ২০২৩, ২০:৩০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

১৯৯০ সালের কথা। জহের উদ্দিনের বাড়ির পাশে পুকুর খনন করতে গিয়ে শ্রমিকেরা লোহার তৈরি একটি বস্তুর সন্ধান পান। বস্তুটি দেখতে কিছুটা গোলাকৃতির হওয়ায় খেলনা মনে করে জহের উদ্দিন সেটি বাড়িতে রাখেন। দীর্ঘ ৩৩ বছরেও ওই বস্তুর কেউ খোঁজ নেয়নি। কয়েক দিন আগে জহের উদ্দিনের এক আত্মীয় ওই বস্তু যে গ্রেনেড, তা বুঝতে পারেন। এরপর তিনি বিষয়টি পুলিশকে জানান। পুলিশ তাদের বাড়িতে গিয়ে গত রোববার গ্রেনেডটি উদ্ধার করে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

খোঁজ নিয়ে জানা গেছে, জহের উদ্দিনের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর এলাকায়। তিনি দেড় বছর আগে মারা গেছেন। তার দুই ছেলে আছেন। বড় ছেলে জয়নাল আবেদিন ও ছোট ছেলে আনোয়ার হোসেন।

আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে রাজারচর এলাকায় গিয়ে দেখা যায়, জহের উদ্দিনের দুই ছেলে পাশাপাশি দুটি ঘরে থাকেন। তার বড় ছেলে জয়নাল আবেদিনের ঘরের শোকেস থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে জয়নাল আবেদিন বলেন, ‘১৯৯০ সালের কথা। তখন পুকুর কাটতে গিয়া এই বলটি আব্বায় পায়। এটারে যে গ্রেনেড বোমা কয়, তা আমি কোনো দিনই জানতাম না। এত বছর ধইরা এটারে খেলনা কইরা আমি খেলছি, আমার পোলা-মাইয়া খেলছে, ছোট ভাইয়ের বাচ্চারা খেলেছে, আমার ভাগনে-ভাগনিরা খেলেছে, বাড়ির আশপাশের বাচ্চারাও খেলছে। কেউ তো এত দিন কিছু কয় নাই। ঘরের বাইরেও মেলা দিন এইডা (গ্রেনেড) পইড়া ছিল।’

জয়নাল আবেদিনের স্ত্রী ঝুমা আক্তার বলেন, ‘এত দিন ভয় লাগে নাই। এখন ভাবতে গেলে ভয় লাগে। এতগুলা বছর গ্রেনেডটারে খেলনা মনে কইরা বাচ্চারা খেলাধুলা করছে। এইডা যে গ্রেনেড হইবে, তা আমরা কখনো চিন্তাও করি নাই।’

স্থানীয় লোকজন সঙ্গে কথা বলে জানা যায়, জয়নালের বাবা জহের উদ্দিন সন্ন্যাসীরচর ইউনিয়নের দফাদার ছিলেন। পুকুর খননের সময় গ্রেনেডটি পাওয়ার পর তিনি সেটি বাড়িতে এনে রেখে দেন। এরপর গ্রেনেডটি জয়নালের ঘরের আঙিনায় পড়ে ছিল। সম্প্রতি জয়নালের ছেলে জোবায়ের মুনশি (১৫) তার মামা বাবু মোল্লার বাড়িতে বেড়াতে যায়। ওই বাড়িতে বসে টেলিভিশনে একটি সিনেমা দেখার সময় সে গ্রেনেড দেখতে পায়। এ সময় জোবায়ের তার মামাকে জানায়, তাদের বাড়িতেও এ ধরনের একটি গ্রেনেড রয়েছে। বাবু মোল্লা বিষয়টি প্রথমে গুরুত্ব দেননি। পরে ভাগনের পীড়াপীড়িতে গত রোববার বাবু তার বোনের বাড়িতে যান এবং সেখানে ঘরের আঙিনায় গ্রেনেডটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে গ্রেনেডটি তিনি ঘরের শোকেসের মধ্যে নিয়ে রাখেন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি শিবচর থানার পুলিশকে জানান। পরে রোববার রাতে পুলিশ গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে।

শিবচর থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাত সাড়ে ১১টার দিকে শিবচর থানার পুলিশ জয়নাল আবেদিনের ঘরের আলমারি থেকে গ্রেনেডটি উদ্ধার করে। পরে গ্রেনেডটি থানার হেফাজতে রাখা হয়। গ্রেনেডটি দুই ইঞ্চি লম্বা। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকায় গ্রেনেডটির বিভিন্ন অংশে মরিচা পড়েছে।

গ্রেনেড উদ্ধারের ঘটনায় কোনো মামলা করেনি পুলিশ। তবে গতকাল সোমবার আদালতের আদেশ নিয়ে গ্রেনেডটি ধ্বংস করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘গ্রেনেড উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে। তবে এ ঘটনায় এখনো আমরা মামলা করিনি। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’

গ্রেনেডটি উদ্ধার করার সময় উপস্থিত ছিলেন শিবচর থানার উপপরিদর্শক মিলন কুমার হালদার। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ গ্রেনেডটি নিষ্ক্রিয় করতে আদালতের নির্দেশনা পেয়েছি আমরা। ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তাদের বিশেষজ্ঞ দল দু-এক দিনের মধ্যে এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবেন।’

  • মাদারীপুর
  • শিবচর
  • গ্রেনেড
  • ইউনিট
  • পুলিশ
এ সম্পর্কিত আরও খবর
কাপাসিয়ায় চোর সন্দেহে ২ যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিল এলাকাবাসী
কাপাসিয়ায় চোর সন্দেহে ২ যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিল এলাকাবাসী
পরিত্যক্ত জমি থেকে শিশুর মরদেহ উদ্ধার
পরিত্যক্ত জমি থেকে শিশুর মরদেহ উদ্ধার
রাজেন্দ্রপুরে কারখানার আগুন নেভাল ৫ ইউনিট
রাজেন্দ্রপুরে কারখানার আগুন নেভাল ৫ ইউনিট
প্রচারণার সময় জেলা পরিষদের সদস্যকে ছুরিকাঘাত, হামলাকারী আটক
প্রচারণার সময় জেলা পরিষদের সদস্যকে ছুরিকাঘাত, হামলাকারী আটক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।