দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক তরুণীকে হাত-পা বেঁধে তুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ বলছে, বিষয়টি রাজনৈতিক নয়, এটি পারিবারিক ঘটনা।
ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ জুন) রাতে উপজেলার মৌডুবী ইউনিয়নের মাঝের দেওর এলাকায়।
জানা গেছে, বাইলাবুনিয়া গ্রামের শাখাওয়াত হোসেনের মেয়ে তন্নী এবং পাশের গ্রাম মাঝের দেওরের বাসিন্দা উপজেলা ছাত্রলীগে সহ-সভাপতি কামাল গাজীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের পরিবারের সায় না থাকায় তারা গত ২০ জুন পালিয়ে বিয়ে করেন। বিয়ের পর গত ৭-৮ দিন ধরে তন্নী স্বামীর বাড়িতেই অবস্থান করছিলেন।
শনিবার গভীর রাতে মেয়েকে আনতে বাবা শওকত গতকাল রাতে তার আত্মীয়-স্বজনসহ মেয়ের শ্বশুরবাড়িতে যায়। মেয়েটি যেতে না চাইলে কয়েকজন মিলে তাকে জোরপূর্বক ধরে নিয়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক তরুণীকে কয়েকজন মিলে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে।
ভিডিওটি নিজের ফেসবুক আইডিতে আপলোড করে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি কামাল গাজী লিখেছেন, ‘আমার বাড়ি থেকে আমার বউকে এভাবে মেরে হাত-পা বেঁধে নিয়ে গেছে। দেশবাসীর সহযোগিতা চাই।’ মুহূর্তেই সে ভিডিওটি ভাইরাল হয়ে যায় দেশজুড়ে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমারৎ হোসেন বলেন, “ঘটনাটি রাজনৈতিক নয়, পারিবারিক। মেয়ের বাবা চাচ্ছিলেন না তার মেয়ে ছাত্রলীগ নেতা কামালের সঙ্গে থাকুক। তাই স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে মেয়েকে বাড়ি নিয়ে গেছেন। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি বলেও জানান তিনি।”
আরএ