দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সাঘাটায় গটিয়া গ্রামে নাসরিন আক্তার (২৫) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (২৮ জুন) দুপুর ২টার দিকে নিজ ঘরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে তার পরিবার।
পরিবারের দাবি, নাসরিন মানসিক সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি দাম্পত্য জীবনে বিবাহ বিচ্ছেদের কারণে তার মানসিক চাপ আরও বেড়ে যায়, যা আত্মহত্যার কারণ হয়ে থাকতে পারে।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম জানান, আত্মহত্যার ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীনতার কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। এ বিষয়ে আত্মহত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
/অ