দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তি করে নেত্রকোনার কেন্দুয়ায় ফেসবুকে পোস্ট করায় সুমন আহম্মেদ (১৮) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা গ্রাম থেকে গত শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে সুমন আহম্মেদ নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে শহীদ আবু সাঈদের ছবি সংযুক্ত করে জুলাই গণঅভ্যুত্থানকে কটূক্তি করে একটি পোস্ট করে।
পোস্টটিতে তিনটি শব্দ ব্যবহার করা হয়, যার মধ্যে একটি ছিল কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয়দের ও প্রশাসনের নজরে এলে ওই যুবককে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়।
শনিবার (২৮ জুন) বিকেলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা মামলা দায়ের হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এফএইচ/