দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে আশরাফুল ইসলাম (৩১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) সকালে পৌর শহরের কাঁচারীপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
আশরাফুল ইসলাম কাঁচারীপাড়া এলাকার নুর ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আশরাফুল সকালে পুকুরপাড়ে হাঁটছিলেন। এসময় চোখে-মুখে পানি দিতে পুকুরে নামেন। পরে হঠাৎ তিনি পানিতে তলিয়ে যান। বিষয়টি দেখে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে পাড়ে তোলেন। এসময় দেখা যায় তার মৃত্যু হয়েছে।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, আশরাফুল প্রায় পাঁচ বছর ধরে মানসিক ও মৃগীরোগে ভুগছিলেন। তার চিকিৎসাও চলছিল। ধারণা করা হচ্ছে, পুকুরে নামার পর তিনি মৃগীরোগে আক্রান্ত হয়ে পানিতে তলিয়ে যান।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারকে থানায় আসতে বলা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
/অ