দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নুরুল মোমিন আকন্দ কাওসারকে আহ্বায়ক ও মো. মঞ্জুরুল করিম সুমনকে সদস্য সচিব করে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি (আংশিক) গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কেন্দ্রে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।
এর আগে নুরুল মোমিন আকন্দ কাওসার জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন ৷ এছাড়া আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. মঞ্জুরুল করিম সুমন জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন ৷
আরএ