দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামের স্থানীয় বিএনপি অফিসের সামনে থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৭টার দিকে বোমা দুটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, নওদা মটমুড়া বাজারে বিএনপি অফিসের সামনে একটি লাল টেপ ও একটি কালো টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন এবং পরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে বোমা সাদৃশ বস্তু দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বিষয়টির খোঁজ-খবর নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নেওয়া হবে।
আরএ