দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের বানারীপাড়া বাস টার্মিনালে নিজের বাসের চাপায় হেলপার হৃদয় (১৮) নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপের লাইন সম্পাদক জগলু হাওলাদার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল-বানারীপাড়া-নেছারাবাদ রুটের স্বর্ণা পরিবহন বানারীপাড়া টার্মিনালে এসে পার্কিং করছিলো। তখন সেই বাসের হেলপার হৃদয় বাস থেকে নেমে পার্কিংয়ে দিকনির্দেশনা দিয়ে সহায়তা করছিলেন। এসময় চালক ভুলবশত হৃদয়ের ওপর বাস উঠিয়ে দিলে গুরুতর আহত হন হৃদয়। তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় হেলপার হৃদয় মারা যান।
এ বিষয়ে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফকরুল ইসলাম মৃধা বলেন, তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে শেবাচিমে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনা সম্পর্কে অবগত নয় বলে জানিয়েছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা।
/অ