দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
সোমবার (২৩ জুন) বিকেলে সদর উপজেলার ৪নং চর রুহিতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আনন্দ মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন।
মিছিলটি রসুলগঞ্জ বাজার সংলগ্ন বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, চররুহিতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির আহ্বায়ক মো. শাকিল হাজারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. রাকিব হোসেন তামিম, সদস্য সচিব রিফাত আহম্মেদ সাইমুমসহ আরও অনেকে।
উল্লেখ্য, গত ১৭ জুন মো. শাকিল হাজারীকে আহ্বায়ক ও রিফাত আহম্মেদ সাইমুমকে সদস্য সচিব করে চররুহিতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়। ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয় সদর উপজেলা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হুমায়ুন কবির ও সদস্য সচিব আরাফাত হোসেন।
/অ