দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় দেশ টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি ছোটন সাহাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (২২ জুন) জিজেইউএস প্রধান কার্যালয়ে ‘উপজেলা দিবস’ অনুষ্ঠানে সেরা রিপোর্টার হিসেবে এ সংবর্ধনা দেওয়া হয় তাকে।
সাংবাদিক ছোটন সাহা দেশটিভি ছাড়াও দৈনিক আমাদের সময় এবং বাংলানিউজে কাজ করছেন। তার প্রতিবেদনে জেলার সমস্যা, সম্ভাবনা, ইতিহাস ঐহিত্য, উন্নয়ন, কৃষি উপকূলের জীবনচিত্র তুলে এনেছেন। প্রান্তিক মানুষের সুখ-দুঃখ উঠে এসেছে তার মানবিক প্রতিবেদনে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সার্বিক সহযোগিতায় গ্রামীণ জন-উন্নয়ন সংস্থা (জিজেইউএস) কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিক ছোটন সাহা ছাড়াও আরও ৩ জনকে এ সংবর্ধনা দেওয়া হয়।
তারা হলেন- ক্রীড়া উন্নয়নে অবদান রাখায় মুনতাছির আলম রবিন চৌধূরী, সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় সংগীত শিল্পী মনজুর রহমান ও সামাজিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় আজিজুল ইসলাস। ছোটন সাহাসহ এই চার গুনি জনকে পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এরআগে জিজেইউএস কার্যালয়ে দিবসটি উপলক্ষে উন্নয়ন মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জিজেইউএস পরিচালক মোস্তফা কামাল, ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আরএমও ডা. তায়েবুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সমৃদ্ধি কর্মসূচির ফোকাল পারসন আলমগীর হোসেন। সভায় উদ্যোক্তা, প্রান্তিক কৃষক, ছাত্র ও অভিভাবকরা অংশগ্রহণ করে।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারি প্রতিযোগিদের পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। উন্নয়ন মেলায় উদ্যোক্তাদের তৈরিকৃত নকশিকাথা, পিঠাসহ পণ্য, মৌসুমী ফল এবং স্বাস্থ্য বিষয়ক স্টল বসানো হয়। সেরা স্টল প্রদর্শনকারি স্টলকে পুরস্কার দেওয়া হয়। মেলায় দর্শনার্থীদের ঢল নামে। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল আনন্দ উচ্ছ্বাস। অনুষ্ঠান শেষে শ্রেষ্টপিতা ও শ্রেষ্ট সন্তানদের সম্মাননা দেওয়া হয়।
আরএ