দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে ফিরোজা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২২ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের বিক্রিবিল নামক এলাকায় এ ঘটনা ঘটে।
রোববার (২২ জুন) সকালে যাদুরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরবেশ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ফিরোজা খাতুন উপজেলার যাদুরচর ইউনিয়নের বিক্রিবিল এলাকার ফেরদৌস আলীর স্ত্রী। তিনি ৪ কন্যা সন্তানের জননী।
যাদুরচর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড সদস্য ও স্থানীয় বাসিন্দা ফরমান আলী জানান, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে বের হন ফিরোজা খাতুন। এ সময় হঠাৎ এক বিষাক্ত সাপ এসে তার পায়ে কামড় দেয়। এতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্বজন ও প্রতিবেশিরা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাদুরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরবেশ আলী বলেন, সাপের কামড়ে নারীর মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রোববার বিকেলে নামাজে জানাজার পর সামাজিক কবরস্থানে লাশ দাফন করা হবে।
আরএ