দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেট জেলা পুলিশের কার্যক্রম গতিশীল, গণমুখী রাখা, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি, বিভিন্ন উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখায় মে ২০২৫ সেশনে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান।
গত ১৭ জুন সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ ও আইণশৃঙ্খলা পর্যালোচনা সভায় তাকে শ্রেষ্ঠ ওসি ঘোষণা করা হয়। এ সময় সিলেট জেলার পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান গত মে মাসের অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ ওসি আদনানকে সনদ ও ক্রেস্ট তুলে দেন। ওসি আদনান বলেন, এ ধরনের স্বীকৃতি কাজে উৎসাহিত করে। ভবিষ্যতে অপরাধ নিয়ন্ত্রণে আরো বেশি ভূমিকা রাখতে সহায়ক হয়।
এফএইচ/