দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়ির মাটিরাঙ্গার বাংলাদেশ-ভারত সীমান্তে এক ব্যক্তির মরদেহের ভিডিও ভাইরাল হয়েছে। তার নাম হানিফ মিয়া(৪৫)। তিনি স্থানীয় গ্রাম পুলিশ বলে জানা গেছে। ভিডিওটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
শুক্রবার(২০ জুন) বিকালে ভিডিওটি দেখে নিহত ব্যক্তি হানিফ মিয়া বলে নিশ্চিত করেছে তার স্ত্রী পারভিন আক্তার। হানিফ তবলছড়ির ৯নং ওয়ার্ডের বং পাড়ার বাসিন্দা। তবলছড়ির পুরান বাজার সীমান্তের ওপারে তার মরদেহ পাওয়া যায় বলে জানা গেছে।
তবে এই মৃত্যু নিয়ে ধোয়াশা সৃষ্টি হয়েছে। তবে একটি সূত্র বলছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) হাত বাঁধা মরদেহটি পেয়ে সনাক্ত করার জন্য বিজিবির কাছে খবর পাঠিয়েছে। তবে এই বিষয়ে এখনো বিজিবির পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।
তবলছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য মো. বেলাল হোসেন নিহতের স্ত্রীর বরাত দিয়ে জানান, বৃহষ্পতিবার সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে হানিফ নিখোঁজ হন। শুক্রবার সীমচন্তে তার মরদেহের খবর পাই।
তবলছড়ি তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন সাংবাদিকদের জানান, বিষয়টি আমরা জেনেছি। বিএসএফ'র সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানার চেষ্টা করছি।
এফএইচ/
এফএইচ/